Skip to content

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪

ধারা ৩৪বিশ্বস্ততা এবং গোপনীয়তার ঘোষণা

বলবৎ

ধারা ৩৪

34. বিশ্বস্ততা এবং গোপনীয়তার ঘোষণা (১) প্রত্যেক পরিচালক, কারিগরী উপদেষ্টা কমিটির সদস্য, নিরীক্ষক, এবং ব্যাংকের কোন উপদেষ্টা, কর্মকর্তা ও কর্মচারি তাহার দায়িত্ব গ্রহণের পূর্বে এই আইনের তফসিলে প্রদত্ত ফরমে বিশ্বস্ততা ও গোপনীয়তার ঘোষণা প্রদান করিবেন। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত কোন ব্যক্তি তাহার বিশ্বস্ততা ও গোপনীয়তার ঘোষণা লংঘন করিলে তিনি ৬ (ছয়) মাস পর্যন্ত মেয়াদে কারাদন্ডে অথবা ১(এক) হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে অথবা উভয়দন্ডে দন্ডিত হইবেন।

End of ধারা ৩৪.

সূচিপত্র দেখুন: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪