Skip to content

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪

ধারা ৪ব্যাংক প্রতিষ্ঠা

বলবৎ

ধারা ৪

4. ব্যাংক প্রতিষ্ঠা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, Rajshahi Krishi Unnayan Bank Ordinance, 1986 (Ordinance No. LVIII of 1986) এর অধীন প্রতিষ্ঠিত Rajshahi Krishi Unnayan Bank এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে। (2) ব্যাংক একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধানাবলী সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে এবং উক্ত নামে ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে। (৩) ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এবং Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এবং ব্যাংকিং কোম্পানী সম্পর্কিত অন্য যে কোন আইনের উদ্দেশ্য পূরণকল্পে ইহা একটি ব্যাংক কোম্পানী হিসাবে গণ্য হইবে। (৪) উপ-ধারা (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, ব্যাংক উক্ত উপ-ধারায় উল্লিখিত আইনের অধীন বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারীকৃত যে কোন নির্দেশনা পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ ব্যাংকের নিকট প্রেরণ করিতে পারিবে এবং উক্ত ক্ষেত্রে ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কোন মতপার্থক্য দেখা দিলে বিষয়টি সরকারের নিকট প্রেরণ করিতে হইবে এবং উক্ত ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

End of ধারা ৪.

সূচিপত্র দেখুন: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪