Skip to content

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪

তফসিল(ধারা ৩৪ দ্রষ্টব্য)

বলবৎ

তফসিল

তফসিল (ধারা ৩৪ দ্রষ্টব্য) বিশ্বস্ততা ও গোপনীয়তার ঘোষণাপত্র আমি, .................................. এতদ্দ্বারা ঘোষণা করিতেছি যে, আমি বিশ্বস্ততা ও সততা এবং দক্ষতা ও সামর্থ্য অনুসারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালক/কারিগরী উপদেষ্টা কমিটির সদস্য/নিরীক্ষক/উপদেষ্টা/কর্মকর্তা/কর্মচারী হিসাবে আমার পদের সহিত সম্পৃক্ত দায়িত্ব নির্বাহ ও পালন করিব। আমি আরও ঘোষণা করিতেছি যে, ব্যাংকের কার্যক্রম বা উহার ব্যবসা সংক্রান্ত তথ্য পাইতে আইনানুগভাবে অধিকারী নহে এইরূপ কোন ব্যক্তিকে কোন তথ্য প্রদান করিব না বা উহা প্রদানের সুযোগ প্রদান করিব না অথবা অনুরূপ কোন ব্যক্তিকে ব্যাংকের কার্যক্রম সংক্রান্ত বা ব্যাংকের অধিকারে বা দখলভুক্ত কোন বহি বা দলিলপত্র পরিদর্শন করিতে বা অধিগত করিবার ক্ষমতা প্রদান করিব না। স্বাক্ষর: ....................................... নাম: ....................................... পদবী: ...................................... আমার সম্মুখে স্বাক্ষরিত স্বাক্ষর: ....................................... নাম: ....................................... পদবী: ...................................... ঠিকানা: ......................................

End of তফসিল.

সূচিপত্র দেখুন: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪