Skip to content

মেট্রোরেল আইন, ২০১৫

ধারা ১৮ভাড়া নির্ধারণ কমিটি

বলবৎষষ্ঠ অধ্যায় ভাড়া, ইত্যাদি

ষষ্ঠ অধ্যায় ভাড়া, ইত্যাদি

ধারা ১৮

18. ভাড়া নির্ধারণ কমিটি (১) সরকার ধারা ১৭ এর অধীন মেট্রোরেল সেবা বাবদ যাত্রী কর্তৃক প্রদেয় ভাড়ার হার নির্ধারণের লক্ষ্যে সুপারিশ প্রদানের উদ্দেশ্যে নির্বাহী পরিচালকের নেতৃত্বে ভাড়া নির্ধারণ কমিটি নামে ৭ (সাত) সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করিবে। (২) মেট্রোরেল পরিচালনার ব্যয় এবং জনসাধারণের আর্থিক সামর্থ বিবেচনাপূর্বক ভাড়া নির্ধারণ কমিটি কর্তৃপক্ষের নিকট সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়ার হার সুপারিশ করিবে। (৩) ভাড়া নির্ধারণ কমিটির সদস্যগণের যোগ্যতা ও ভাড়া নির্ধারণ পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

End of ধারা ১৮.

সূচিপত্র দেখুন: মেট্রোরেল আইন, ২০১৫