ধারা ১৪প্রকাশ্য স্থান বা যানবাহনে আটক বা গ্রেফতারের ক্ষমতা
চতুর্থ অধ্যায় তদন্ত, তল্লাশী, আটক, বাজেয়াপ্তকরণ, ইত্যাদি
ধারা ১৪
14. প্রকাশ্য স্থান বা যানবাহনে আটক বা গ্রেফতারের ক্ষমতা যদি ধারা ১০ এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তার এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে, কোন প্রকাশ্য স্থানে বা কোন চলমান যানবাহনে- (ক) বাজেয়াপ্তযোগ্য ফরমালিন বা কোন বস্তু বা এই আইনের অধীন কোন অপরাধ প্রমাণের সহায়ক কোন দলিল-দস্তাবেজ রক্ষিত আছে, তাহা হইলে তাহার অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করিয়া তিনি উক্ত ফরমালিন, তদ্সংশ্লিষ্ট বস্তু বা এতদ্সংক্রান্ত দলিল-দস্তাবেজ তল্লাশী করিয়া আটক করিতে পারিবেন; (খ) এই আইনের অধীন অপরাধ সংঘটনকারী বা সংঘটনে উদ্যত কোন ব্যক্তি আছেন, তাহা হইলে তাহার অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করিয়া তিনি তাহাকে আটক করিয়া তল্লাশী করিতে পারিবেন এবং তাহার নিকট দফা (ক) এ উল্লিখিত ফরমালিন বা অনুরূপ কোন বস্তু বা দলিল-দস্তাবেজ পাওয়া গেলে তাহাকে গ্রেফতার করিতে পারিবেন।