Skip to content

ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৫

ধারা ২সংজ্ঞা

বলবৎপ্রথম অধ্যায় প্রারম্ভিক

প্রথম অধ্যায় প্রারম্ভিক

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘অপরাধ’’ অর্থ এই আইনের অধীন দণ্ডযোগ্য অপরাধ; (২) ‘‘ফরমালিন’’ অর্থ ফরমালিন, ফরমালডিহাইড, প্যারাফরমালডিহাইড ও উহার যে কোন মাত্রার দ্রবণ, এবং সরকার কর্তৃক নির্ধারিত ফরমালিন উৎপন্নকারী অন্য কোন পদার্থ; (৩) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৪) ‘‘ব্যক্তি’’ অর্থে কোন ব্যক্তি, কোম্পানী, সমিতি, অংশিদারি কারবার, সংবিধিবদ্ধ সংস্থা বা উহাদের প্রতিনিধিও অন্তর্ভুক্ত হইবে; (৫) ‘‘লাইসেন্স’’ অর্থ ধারা ৫ এর অধীন প্রদত্ত লাইসেন্স; (৬) ‘‘লাইসেন্সিং কর্তৃপক্ষ’’ অর্থ ধারা ৫(১) এ বর্ণিত কর্তৃপক্ষ; (৭) ‘‘স্থান’’ অর্থে যে কোন বাড়ী-ঘর, স্থাপনা, যানবাহন, স্থিতাবস্থায় বা চলমান যেভাবেই থাকুক না কেন, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, বিমান বন্দর, সামুদ্রিক বন্দর, স্থল বন্দর, নদী বন্দর, ডাকঘর বা বহিরাগমন চেকপোস্টও ইহার অন্তর্ভুক্ত হইবে।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৫