ধারা ৩৬বিধি প্রণয়নের ক্ষমতা
ষষ্ঠ অধ্যায় বিবিধ
ধারা ৩৬
36. বিধি প্রণয়নের ক্ষমতা (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, সরকার নিম্নবর্ণিত যে কোন বিষয়ে বিধি প্রণয়ন করিতে পারিবে, যথা :- (ক) ফরমালিনের আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, ক্রয়, বিক্রয়, ব্যবহার ও দখলে রাখিবার পদ্ধতি; (খ) ফরমালিনের আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, ক্রয়, বিক্রয়, ব্যবহার ও দখলে রাখা ইত্যাদির লাইসেন্সের জন্য আবেদন, লাইসেন্স প্রদান, লাইসেন্স নবায়ন, ফিস নির্ধারণ; (গ) ফরমালিনের আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, ক্রয়, বিক্রয়, ব্যবহার ও দখলে রাখা সংক্রান্ত তথ্য সংরক্ষণ পদ্ধতি; (ঘ) ফরমালিনের আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, ক্রয়, বিক্রয়, ব্যবহার ও দখলে রাখার জন্য সংরক্ষিত পাত্রের গায়ে লেবেল, প্যাকেটজাতকরণ পদ্ধতি; (ঙ) তদন্ত, তল্লাশী, আটক, বাজেয়াপ্তকরণ ও পরিদর্শন পদ্ধতি; (চ) তহবিলের হিসাব সংরক্ষণ ও নিরীক্ষা পদ্ধতি; (ছ) ফরমালিন ব্যবহারের গ্রহণযোগ্য মাত্রা নির্ধারণ।