Skip to content

ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৫

ধারা ৭প্রবেশ, ইত্যাদি ক্ষমতা

বলবৎদ্বিতীয় অধ্যায় লাইসেন্স, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় লাইসেন্স, ইত্যাদি

ধারা ৭

7. প্রবেশ, ইত্যাদি ক্ষমতা লাইসেন্সিং কর্তৃপক্ষ বা উহার নিকট হইতে এতদুদ্দেশ্যে সাধারণ বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা, এই আইন এবং বিধির বিধান সাপেক্ষে,- (ক) ফরমালিন প্রস্তুত বা গুদামজাত করা হইয়াছে বা হইতেছে এইরূপ যে কোন স্থানে যে কোন সময় প্রবেশ ও উহা পরিদর্শন করিতে পারিবেন; (খ) ফরমালিন ক্রয় ও বিক্রয়ের সহিত সংশ্লিষ্ট যে কোন দোকানে উহা খোলা রাখিবার সাধারণ সময়ে প্রবেশ ও উহা পরিদর্শন করিতে পারিবেন; এবং (গ) দফা (ক) ও (খ) তে উল্লিখিত স্থান বা দোকানে- (অ) রক্ষিত হিসাব বই, রেজিস্টার ও অন্যান্য নথিপত্র পরীক্ষা করিতে পারিবেন; (আ) প্রাপ্ত ফরমালিন এবং ফরমালিন জাতীয় পদার্থ প্রস্তুতের সাজ-সরঞ্জাম, যন্ত্রপাতি ও উপাদান পরীক্ষা, ওজন ও পরিমাণ নির্ধারণ করিতে পারিবেন; এবং (ই) রক্ষিত হিসাব বই, রেজিস্টার ও অন্যান্য নথিপত্র, ব্যবহৃত পরিমাপ যন্ত্র বা পরীক্ষা যন্ত্র পরীক্ষান্তে ত্রুটিপূর্ণ পাওয়া গেলে বা প্রাপ্ত ফরমালিন এবং ফরমালিন জাতীয় পদার্থ বিধি দ্বারা নির্ধারিত পরিমাণের অধিক পাওয়া গেলে উহা আটক করিতে পারিবেন।

End of ধারা ৭.

সূচিপত্র দেখুন: ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৫