যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫
ধারা ১৫মিথ্যা তথ্য প্রদান, ব্যক্তিগত বা রাজনৈতিক দলীয় স্বার্থে সংগঠনের ব্যবহার, ইত্যাদির দণ্ড
বলবৎ
ধারা ১৫
15. মিথ্যা তথ্য প্রদান, ব্যক্তিগত বা রাজনৈতিক দলীয় স্বার্থে সংগঠনের ব্যবহার, ইত্যাদির দণ্ড যুব সংগঠনের কোন সদস্য- (ক) নিবন্ধন কর্তৃপক্ষের নিকট পেশকৃত কোন প্রতিবেদনে অথবা সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশিত তথ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা জ্ঞাতসারে মিথ্যা বা প্রতারণার আশ্রয় গ্রহণ করিয়া থাকিলে; (খ) ব্যক্তি বা রাজনৈতিক দলীয় স্বার্থে যুব সংগঠন অথবা উহার অর্থ বা অন্য কোন সম্পদ ব্যবহার করিলে; বা (গ) নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কোন পদক্ষেপে হস্তক্ষেপ বা বাধার সৃষ্টি করিলে বা তদকর্তৃক যাচিত তথ্য প্রদান করিতে অস্বীকার করিলে উহা অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন।