পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আইন, ২০১৫
ধারা ১১কোম্পানীর পরিচালকগণের অযোগ্যতা এবং অপসারণ
ধারা ১১
11. কোম্পানীর পরিচালকগণের অযোগ্যতা এবং অপসারণ (১) কোন ব্যক্তি পরিচালক হইবেন না বা পরিচালক থাকিবেন না, যদি তিনি- (ক) কোন উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন; (খ) কোন উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হন; (গ) নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হন; বা (ঘ) অপ্রাপ্তবয়স্ক হন। (২) সরকার, চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালক বা যে কোন পরিচালককে তাহার পদ হইতে, লিখিত আদেশ দ্বারা, অপসারণ করিতে পারিবে, যদি তিনি- (ক) এই অাইনের অধীন তাহার দায়িত্ব পালনে ব্যর্থ বা অক্ষম হন অথবা দায়িত্ব পালনে অস্বীকৃতি জ্ঞাপন করেন; অথবা (খ) চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হিসাবে তাহার পদের অপব্যবহার করিয়া থাকেন; অথবা (গ) কোম্পানীর সহিত বা দ্বারা বা পক্ষে সম্পাদিত কোন চুক্তি বা নিয়োগের ক্ষেত্রে কোন শেয়ার বা স্বার্থ, সরকারের লিখিত অনুমোদন ব্যতিরেকে, জ্ঞাতসারে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা তাহার কোন অংশীদারের মাধ্যমে অর্জন করেন বা ধারণ করেন।