Skip to content

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আইন, ২০১৫

ধারা ১৯ঋণ গ্রহণের ক্ষমতা

বলবৎ

ধারা ১৯

19. ঋণ গ্রহণের ক্ষমতা (১) কোম্পানী, সরকারের পূর্বানুমোদনক্রমে বা সরকার কর্তৃক উহাকে প্রদত্ত কোন সাধারণ কর্তৃত্বের শর্তানুযায়ী- (ক) কোম্পানীর সকল বা যে কোন উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশের ভিতরে ঋণ গ্রহণ বা বৈদেশিক মূদ্রা সংগ্রহ করিতে পারিবে; (খ) কোম্পানীর মালিকানাধীন কোন সম্পত্তি দায়বদ্ধকরণ বা বন্ধকের মাধ্যমে দফা (ক) এর অধীন গৃহীত ঋণের কোন অংশ জামানত রাখিতে পারিবে; (গ) বন্ড, ডিবেঞ্চার এবং ডিবেঞ্চার-স্টক ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করিতে পারিবে। (২) সরকার তৎকর্তৃক উপযুক্ত পদ্ধতি এবং শর্তে কোম্পানী কর্তৃক ইস্যুকৃত কোন বন্ড, ডিবেঞ্চার বা ডিবেঞ্চার-স্টক এবং উহার সুদের পুনঃপরিশোধের জন্য গ্যারান্টি প্রদান করিতে পারিবে।

End of ধারা ১৯.

সূচিপত্র দেখুন: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আইন, ২০১৫