Skip to content

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আইন, ২০১৫

ধারা ৩৪রহিতকরণ ও হেফাজত

বলবৎ

ধারা ৩৪

34. রহিতকরণ ও হেফাজত (১) ‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অধ্যাদেশ, ২০১৫’ (২০১৫ সনের ১নং অধ্যাদেশ), অত:পর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এতদ্‌দ্বারা রহিত করা হইল। (২) উক্ত অধ্যাদেশ রহিত হইবার সংগে সংগে- (ক) উহার অধীন প্রতিষ্ঠিত কোম্পানী এই আইনের অধীনে প্রতিষ্ঠিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) উহার অধীন প্রকল্পের আওতায় কৃত সকল কার্য বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে। (৩) সরকার, এই আইন প্রবর্তনের পূর্বে তফসিল ১ ও ২ এ উল্লিখিত চুক্তির ধারাবাহিকতায় কৃত সকল কার্যক্রমের বিষয়ে তৎকর্তৃক প্রয়োজনীয় বলিয়া বিবেচিত যে কোন আদেশ প্রদান করিতে পারিবে এবং উক্ত আদেশ এই আইনের অধীন প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

End of ধারা ৩৪.

সূচিপত্র দেখুন: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আইন, ২০১৫