Skip to content

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫

ধারা ১৯সিন্ডিকেট

বলবৎ

ধারা ১৯

19. সিন্ডিকেট (১) সিন্ডিকেট নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) স্পিকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন সংসদ সদস্য; (গ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (ঘ) ট্রেজারার; (ঙ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত বাংলাদেশের কোন সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ (এক) জন উপাচার্য; (চ) সরকার কর্তৃক মনোনীত অতিরিক্ত সচিব পদমর্যাদার ১ (এক)জন কর্মকর্তা; (ছ) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট; (জ) বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক; (ঝ) সরকার কর্তৃক মনোনীত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট হইতে ১ (এক) জন করিয়া প্রতিনিধি; (ঞ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; (ট) চ্যান্সেলর কর্তৃক মনোনীত ২ (দুই) জন খ্যাতিসম্পন কৃষি বিজ্ঞানী বা কৃষি শিক্ষাবিদ; (ঠ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে মনোনীত ২ (দুই) জন ডীন; (ড) চ্যান্সেলর কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের ২ (দুই) জন অধ্যাপক; (ঢ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত অগ্রগণ্য কৃষি উদ্যোক্তা, কৃষি সংশ্লিষ্ট ফার্ম বা প্রতিষ্ঠানের ২ (দুই) জন সফল ব্যক্তিত্ব; এবং (ণ) রেজিস্ট্রার, যিনি উহার সদস্য সচিবও হইবেন। (২) সিন্ডিকেটের যে কোন মনোনীত সদস্য তাহার মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন: আরও শর্ত থাকে যে, তিনি যে পদ হইতে সিন্ডিকেটের সদস্য পদে মনোনীত হইয়াছেন সেই পদে অধিষ্ঠিত থাকা সাপেক্ষে তিনি সিন্ডিকেটের সদস্য পদে বহাল থাকিবেন।

End of ধারা ১৯.

সূচিপত্র দেখুন: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫