Skip to content

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫

ধারা ২২একাডেমিক কাউন্সিল

বলবৎ

ধারা ২২

22. একাডেমিক কাউন্সিল (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) সকল ডীন; (ঘ) সকল বিভাগীয় প্রধান; (ঙ) সকল অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক; (চ) গ্রন্থাগারিক; (ছ) পরিচালক (গবেষণা); (জ) পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম); (ঝ) পরীক্ষা নিয়ন্ত্রক; (ঞ) সরকার কর্তৃক মনোনীত কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহের মধ্য হইতে অন্যূন একজন কৃষি গবেষণা বিশেষজ্ঞ; (ট) সিন্ডিকেট কর্তৃক মনোনীত কোন সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ডীন; এবং (ঠ) রেজিস্ট্রার, যিনি উহার সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর দফা (ঞ) ও (ট) তে মনোনীত সদস্য ২ (দুই) বৎসর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, কোন সদস্য যে কোন সময় চেয়ারম্যানকে উদ্দেশ্য করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। (৩) একাডেমিক কাউন্সিলের কোন মনোনীত সদস্য তাহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বপদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, তিনি যে পদ হইতে একাডেমিক কাউন্সিলের সদস্য পদে মনোনীত হইয়াছেন সেই পদে অধিষ্ঠিত থাকা সাপেক্ষে তিনি স্বীয় পদে বহাল থাকিবেন।

End of ধারা ২২.

সূচিপত্র দেখুন: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫