খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫
প্রস্তাবনাপ্রস্তাবনা
বলবৎ
প্রস্তাবনা
প্রস্তাবনা যেহেতু কৃষি বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা, সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে কৃষি বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি এবং কৃষি বিজ্ঞানের সহিত সম্পর্কযুক্ত আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে উন্নত শিক্ষাদান, গবেষণাকার্য পরিচালনা, নূতন প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর এবং দেশীয় কৃষি উৎপাদন বৃদ্ধির স্বার্থে বিশ্বমানের প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করিবার লক্ষ্যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-