Skip to content

রপ্তানি উন্নয়ন ব্যুরো আইন, ২০১৫

ধারা ১৪বার্ষিক প্রতিবেদন, ইত্যাদি

বলবৎ

ধারা ১৪

14. বার্ষিক প্রতিবেদন, ইত্যাদি (১) ব্যুরো, প্রতি অর্থ বৎসরে উহার সম্পাদিত কার্যাবলীর বিবরণ সম্বলিত একটি বার্ষিক প্রতিবেদন পরবর্তী অর্থ বৎসরের ৩১ জানুয়ারি তারিখের মধ্যে সরকারের নিকট দাখিল করিবে। (২) প্রতি অর্থ বৎসর সমাপ্তির পর, যত দ্রুত সম্ভব, ব্যুরো নিরীক্ষাকৃত হিসাবের একটি বিবরণী সরকারের নিকট দাখিল করিবে। (৩) সরকার, প্রয়োজনে, ব্যুরোর নিকট হইতে যে কোন সময় উহার যে কোন বিষয়ের উপর বিবরণী, রিটার্ণ ও প্রতিবেদন চাহিতে পারিবে এবং ব্যুরো উহা সরকারের নিকট দাখিল করিতে বাধ্য থাকিবে।

End of ধারা ১৪.

সূচিপত্র দেখুন: রপ্তানি উন্নয়ন ব্যুরো আইন, ২০১৫