রপ্তানি উন্নয়ন ব্যুরো আইন, ২০১৫
ধারা ১৬সরকারি কর্মচারী
ধারা ১৬
16. সরকারি কর্মচারী এই আইনের বিধানাবলি বা উহার অধীন প্রণীত বিধি বা প্রবিধান অনুসারে কার্য-সম্পাদনকালে বা কার্যসম্পাদনের অভিপ্রায়কালে ব্যুরোর চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, প্রধান নির্বাহী, সদস্য, উপদেষ্টা, পরামর্শক, কর্মকর্তা এবং কর্মচারীগণ কর্মরত থাকা অবস্থায় The Penal Code, 1860 (Act XLV of 1860) এর section 21 অনুযায়ী সরকারি কর্মচারী বলিয়া গণ্য হইবেন। [ক্ষমতা অর্পণ] (১) পরিচালনা পর্ষদ, বিশেষ বা সাধারণ আদেশ দ্বারা নির্ধারিত শর্তাধীনে, প্রধান নির্বাহী, কোন সদস্য বা ব্যুরোর যে কোনকর্মকর্তাকে উহার যে কোন ক্ষমতা অর্পণ করিতে পারিবে। (২) প্রধান নির্বাহী একইভাবে তাহার উপর অর্পিত, উপ-ধারা (১) এর অধীন প্রধান নির্বাহীকে প্রদত্ত ক্ষমতা ব্যতিত, যে কোন ক্ষমতা পর্ষদের কোন সদস্য বা ব্যুরোর যে কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবেন।