Skip to content

ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন আইন, ২০১৫

ধারা ৫চুক্তির বিশেষ বিধানের আইনের মর্যাদা

বলবৎ

ধারা ৫

5. চুক্তির বিশেষ বিধানের আইনের মর্যাদা আপাততঃ বলবৎ অন্য কোনো আইনে বিপরীত যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের সহিত সংযোজিত তফসিলে বিধৃত চুক্তির Article VI এর বিধানাবলী বাংলাদেশের আইনের মর্যাদাসম্পন্ন হইবে: তবে শর্ত থাকে যে, চুক্তির উক্ত Article এর section 9 এর Immunities from Taxation সংক্রান্ত বিধানের এমন কোন ব্যাখ্যা করা যাইবে না যাহা- (ক) কর্পোরেশন কর্তৃক কোন প্রকার পণ্য শুল্কমুক্তভাবে আমদানি করা হইলে পরবর্তীতে কোনো নিয়ন্ত্রণ ছাড়া বাংলাদেশে উহা বিক্রয়ের অধিকার বর্তায়; অথবা (খ) বিক্রীত পণ্যের মূল্যের অংশ হিসাবে কর্পোরেশনকে শুল্ক বা কর হইতে অব্যাহতি প্রদান করে বা প্রদত্ত সেবার মূল্যের অধিক হয়।

End of ধারা ৫.

সূচিপত্র দেখুন: ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন আইন, ২০১৫