ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫
ধারা ২২কাউন্সিলের কর্ম বিভাগ
বলবৎ
চতুর্থ অধ্যায় কাউন্সিলের কর্মবিভাগ, দায়িত্ব, কোড ইত্যাদি
ধারা ২২
22. কাউন্সিলের কর্ম বিভাগ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত বিভাগসমূহ সমন্বয়ে কাউন্সিলের কর্ম বিভাগ গঠিত হইবে, যথা :- (ক) মানদণ্ড নির্ধারণী বিভাগ (Standards Setting Division); (খ) আর্থিক প্রতিবেদন পরিবীক্ষণ বিভাগ (Financial Reporting Monitoring Division); (গ) নিরীক্ষা চর্চা পুনরীক্ষণ বিভাগ (Audit Practice Review Division); এবং (ঘ) প্রয়োগকারী বিভাগ (Enforcement Division)” (২) উপ-ধারা (১) এ উল্লিখিত প্রতিটি বিভাগে একজন করিয়া নির্বাহী পরিচালক থাকিবেন এবং তিনি উক্ত বিভাগের প্রধান হইবেন।