Skip to content

ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫

ধারা ৩০তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা

বলবৎচতুর্থ অধ্যায় কাউন্সিলের কর্মবিভাগ, দায়িত্ব, কোড ইত্যাদি

চতুর্থ অধ্যায় কাউন্সিলের কর্মবিভাগ, দায়িত্ব, কোড ইত্যাদি

ধারা ৩০

30. তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা কাউন্সিলের সম্মতি ব্যতিরেকে, কোন সদস্য বা উহার কোন কমিটির সদস্য বা কাউন্সিলের কোন কর্মকর্তা ও কর্মচারী কোন তথ্য প্রকাশ করাসহ ব্যক্তিগত বা অন্য কোন ব্যক্তির সুবিধার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাহার কার্যসম্পাদনের সূত্রে প্রাপ্ত কোন তথ্য ব্যবহার করিতে পারিবেন না : তবে শর্ত থাকে যে, তথ্য অধিকার আইন, ২০০৯ (২০০৯ সনের ২০নং আইন) এর বিধান অনুসারে তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের কোন কিছুই বাধাগ্রস্ত হইবে না। ব্যাখ্যা : এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘‘তথ্য প্রকাশ’’ বা ‘‘তথ্যের ব্যবহার’’ অর্থে কাউন্সিল বা কাউন্সিলের সদস্য বা কমিটির কোন সদস্য বা কাউন্সিলের কোন কর্মকর্তা বা কর্মচারীর হেফাজতে বা নিয়ন্ত্রণাধীনে থাকা কোন রেকর্ড বা দলিলে অন্য কোন ব্যক্তির প্রবেশের অনুমতি প্রদান করা অন্তর্ভুক্ত হইবে।

End of ধারা ৩০.

সূচিপত্র দেখুন: ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫