ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫
ধারা ৩৯পেশাদার একাউন্টেন্সি প্রতিষ্ঠানের সহযোগিতায় জনস্বার্থমূলক পর্যবেক্ষণ
বলবৎ
পঞ্চম অধ্যায় তালিকাভুক্তি, নবায়ন ইত্যাদি
ধারা ৩৯
39. পেশাদার একাউন্টেন্সি প্রতিষ্ঠানের সহযোগিতায় জনস্বার্থমূলক পর্যবেক্ষণ (১) কাউন্সিল এবং পেশাদার একাউন্টেন্সি প্রতিষ্ঠান, একক এবং ক্ষেত্রমত, যৌথভাবে, পেশাদার একাউন্টেন্সি প্রতিষ্ঠানের সনদে উল্লিখিত পেশাগত ও ব্যবসায়িক আচরণের সর্বোচ্চ মান বজায় রাখাসহ একাউন্টেন্সি পেশার প্রসার ও উন্নয়নের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনর্স্বামূলক নজরদারী নিশ্চিত করিবে। (২) কাউন্সিল এবং পেশাদার একাউন্টেন্সি প্রতিষ্ঠান ফাইনান্সিয়াল রিপোর্টিং, নিরীক্ষা চর্চার উন্নয়ন এবং এই আইনের অধীন পর্যালোচনার জন্য কৌশল ও নীতি নির্ধারণী বিষয়াদিসহ সামগ্রিক কর্মপরিকল্পনা সম্পর্কে প্রতি বৎসর অন্যূন ২ (দুই) বার পর্যালোচনা সভায় মিলিত হইবে।