ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫
ধারা ৫০আদেশ লঙ্ঘনের জন্য প্রশাসনিক জরিমানা ইত্যাদি
বলবৎ
সপ্তম অধ্যায় অপরাধ, তদন্ত, জরিমানা ও দণ্ড, আপীল ইত্যাদি
ধারা ৫০
50. আদেশ লঙ্ঘনের জন্য প্রশাসনিক জরিমানা ইত্যাদি (১) যদি কোন তালিকাভুক্ত নিরীক্ষক এই আইনের অধীন প্রদত্ত কাউন্সিলের কোন আদেশ বা নির্দেশ পালন করিতে অস্বীকার করেন বা ব্যর্থ হন, তাহা হইলে কাউন্সিল উক্ত তালিকাভুক্ত নিরীক্ষককে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও পরিমাণ অর্থ প্রশাসনিক জরিমানা হিসাবে আরোপ করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন আরোপিত জরিমানা Public Demands Recovery Act, 1913 (Act No. III of 1913) এর অধীন Public Demands হিসাবে আদায়যোগ্য হইবে।