Skip to content

ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫

ধারা ৫৫কাউন্সিলের তহবিল

বলবৎঅষ্টম অধ্যায় কাউন্সিলের আর্থিক বিষয়াদি

অষ্টম অধ্যায় কাউন্সিলের আর্থিক বিষয়াদি

ধারা ৫৫

55. কাউন্সিলের তহবিল (১) ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল তহবিল নামে কাউন্সিলের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) এই আইনের অধীন আদায়যোগ্য ফি, চার্জ ও প্রশাসনিক জরিমানা; (গ) কাউন্সিল কর্তৃক প্রদত্ত সেবা বাবদ প্রাপ্ত অর্থ; এবং (ঘ) অন্য কোন বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ কাউন্সিলের নামে, কাউন্সিল কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে কোন তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে এবং কাউন্সিল কর্তৃক নির্ধারিত পদ্ধতিএেই তহবিল অর্থ উঠানো যাইবে। (৩) এই তহবিলের অর্থ হইতে চেয়ারম্যান, সদস্য, আপীল কর্তৃপক্ষ, কাউন্সিলের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা, পারিশ্রমিক, সম্মানী ও আনুষঙ্গিক অন্যান্য ব্যয় নির্বাহ করা হইবে। (৪) কমিশন উহার প্রত্যেক অর্থ বৎসরে উহার সকল ব্যয় নির্বাহের পর উদ্বৃত্ত অর্থ প্রজাতন্ত্রের সংযুক্ত তহবিলে জমা প্রদান করিবে। ব্যাখ্যা। - এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ‘তফসিলি ব্যাংক’ অর্থ ”The Bangladesh Bank Order, 1972 (P. O. No. 127 of 1972) এ সংজ্ঞায়িত ”Scheduled Bank””

End of ধারা ৫৫.

সূচিপত্র দেখুন: ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫