Skip to content

গণকর্মচারী (বিদেশি নাগরিকের সহিত বিবাহ) আইন, ২০১৫

ধারা ৪রহিতকরণ ও হেফাজত

বলবৎ

ধারা ৪

4. রহিতকরণ ও হেফাজত (১) The Public Servants (Marriage with Foreign Nationals) Ordinance, 1976 (Ordinance No. LVII of 1976), অতঃপর রহিত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্‌দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিকতরণ সত্ত্বেও, রহিত Ordinance এর অধীন - (ক) জারীকৃত কোন প্রজ্ঞাপন অথবা প্রদত্ত কোন আদেশ অথবা মঞ্জুরকৃত কোন অনুমতি অথবা কৃত কোন কাজ-কর্ম অথবা গৃহীত কোন ব্যবস্থা অথবা সূচিত কোন কার্যধারা, এই আইনের অধীন জারীকৃত, প্রদত্ত, মঞ্জুরকৃত, কৃত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং (খ) গৃহীত কোন কার্যক্রম বা সূচিত কোন কার্যধারা অনিষ্পন্ন বা চলমান থাকিলে এমনভাবে নিষ্পন্ন করিতে হইবে যেন উহা এই আইনের অধীন গৃহীত বা সূচিত হইয়াছে।

End of ধারা ৪.

সূচিপত্র দেখুন: গণকর্মচারী (বিদেশি নাগরিকের সহিত বিবাহ) আইন, ২০১৫