Skip to content

বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০১৬

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে, (১) ‘‘চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (২) ‘‘তহবিল’’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল; (৩) ‘‘পরিবার’’ অর্থ- (ক) কোন পুরুষ শ্রমিকের ক্ষেত্রে, তাহার স্ত্রী বা স্ত্রীগণ, এবং মহিলা শ্রমিকের ক্ষেত্রে, তাহার স্বামী; (খ) কোন শ্রমিকের অনূর্ধ্ব ১৮ (আঠারো) বৎসর বয়সের বৈধ ওসৎ সন্তানগণ; (গ) কোন শ্রমিকের সহিত একত্রে বসবাসরত ও তাহার উপর সম্পূর্ণ নির্ভরশীল ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্ব বয়সের বৈধ ও সৎ সন্তানগণ; এবং (ঘ) কোন শ্রমিকের সহিত একত্রে বসবাসরত ও তাহার উপর নির্ভরশীল পিতা-মাতা, ভগ্নী, ভ্রাতা, পিতামহ, পিতামহী, মাতামহ, মাতামহী, পৌত্র, পৌত্রী, দৌহিত্র এবং দৌহিত্রীগণ; (৪) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৫) ‘‘বোর্ড’’ অর্থ তহবিলের পরিচালনা বোর্ড; (৬) ‘‘সদস্য’’ অর্থ বোর্ডের সদস্য; এবং (৭) ‘‘শ্রমিক’’ অর্থ বাংলাদেশের চা বাগানে কর্মরত কোন চা শ্রমিক।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০১৬