Skip to content

বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০১৬

ধারা ৬বোর্ডের ক্ষমতা

বলবৎ

ধারা ৬

6. বোর্ডের ক্ষমতা বোর্ডের নিম্নরূপ ক্ষমতা থাকিবে, যথা :- (ক) সরকারের পূর্বানুমোদনক্রমে, শ্রমিকগণ ও তাহাদের পরিবারের কল্যাণের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ এবং উক্তরূপ প্রকল্পে অর্থায়নের জন্য তহবিল হইতে অনুদান মঞ্জুর; (খ) তহবিলের অর্থ সরকারের সঞ্চয় স্কীম বা সরকারের পূর্বানুমোদনক্রমে অন্য কোন লাভজনক খাতে বিনিয়োগ; (গ) এই আইন ও প্রবিধানের বিধান অনুযায়ী শ্রমিকগণ বা তাহাদের পরিবারকে তহবিল হইতে অনুদান মঞ্জুর; (ঘ) তহবিল পরিচালনা ও ব্যবস্থাপনাসহ প্রবিধান দ্বারা নির্ধারিত অন্যান্য ব্যয় মঞ্জুর; এবং (চ) তহবিল পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সকল কার্য-সম্পাদন।

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০১৬