Skip to content

বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০১৬

ধারা ৮মৃত্যু ও স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে এককালীন অনুদান সহায়তা প্রদান

বলবৎ

ধারা ৮

8. মৃত্যু ও স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে এককালীন অনুদান সহায়তা প্রদান যদি কোন শ্রমিক- (ক) নিজ দায়িত্ব পালনকালে শারীরিক বা মানসিকভাবে প্রবিধান দ্বারা নির্ধারিত চিকিৎসা কর্তৃপক্ষ কর্তৃক স্থায়ীরূপে অক্ষম বলিয়া ঘোষিত হন এবং সেই কারণে চাকুরী হইতে অবসরপ্রাপ্ত, অপসারিত বা অব্যাহতিপ্রাপ্ত হন; অথবা (খ) চাকুরীরত অবস্থায় কিংবা চাকুরী হইতে অবসর গ্রহণ করিয়া থাকিলে অবসর গ্রহণের তারিখ হইতে ৫ (পাঁচ) বৎসরের মধ্যে মৃত্যুবরণ করেন, তাহা হইলে উক্ত শ্রমিকের মৃত্যুর ক্ষেত্রে তাহার স্ত্রী বা স্ত্রীগণ বা স্বামীকে তহবিল হইতে প্রবিধান দ্বারা নির্ধারিত পরিমাণ অর্থ এককালীন অনুদান সহায়তা হিসাবে মঞ্জুর করা যাইবে।

End of ধারা ৮.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০১৬