বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন, ২০১৬
ধারা ২সংজ্ঞা
বলবৎ
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসংগের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘চেয়ারম্যান’’ অর্থ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান; (২) ‘‘ট্রাস্ট’’ অর্থ ধারা ৩ এর অধীন স্থাপিত [***] বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট; (৩) ‘‘ট্রাস্টি বোর্ড’’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত ট্রাস্টি বোর্ড; (৪) ‘‘তহবিল’’ অর্থ ধারা ১১ এ উল্লিখিত তহবিল; (৫) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৬) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৭) ‘‘সদস্য’’ অর্থ ট্রাস্টি বোর্ডের সদস্য।
সূচিপত্র দেখুন: বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন, ২০১৬