পায়রা বন্দর প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইন, ২০১৬
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে― (১) ‘‘কমিশনার’’ অর্থ সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার; (২) ‘‘কর্তৃপক্ষ’’ অর্থ পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০১৩ (২০১৩ সনের ৫৩ নং আইন) এর ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত পায়রা বন্দর কর্তৃপক্ষ; (৩) ‘‘জনস্বার্থ বিরোধী উদ্দেশ্য’’ অর্থ পায়রা বন্দর প্রকল্প বাস্তবায়নে বাধা প্রদান, বিঘ্ন সৃষ্টি বা বিলম্বিত করার লক্ষ্যে, কোন কাজ বা ব্যবস্থা গ্রহণক্রমে ক্ষতিপূরণ হিসাবে বা অন্য কোনভাবে আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্য; (৪) ‘‘ডেপুটি কমিশনার’’ অর্থ Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 (Ordinance No.II of 1982) এর section 2(b) এ সংজ্ঞায়িত Deputy Commissioner; (৫) ‘‘প্রকল্প’’ অর্থ পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০১৩ (২০১৩ সনের ৫৩ নং আইন) এর অধীন পায়রা বন্দর নির্মাণ ও পরিচালনার উদ্দেশ্যে গৃহীত পায়রা বন্দর প্রকল্প; (৬) ‘‘ব্যক্তি’’ অর্থে যে কোন প্রতিষ্ঠান, কোম্পানি বা দেশি বা বিদেশি সংস্থাও অন্তর্ভুক্ত হইবে; (৭) ‘‘ভূমি অধিগ্রহণ অধ্যাদেশ’’ অর্থ Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 (Ordinance No.II of 1982)।
সূচিপত্র দেখুন: পায়রা বন্দর প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইন, ২০১৬