Skip to content

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬

ধারা ১৬উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন

বলবৎতৃতীয় অধ্যায় মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প, ইত্যাদি

তৃতীয় অধ্যায় মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প, ইত্যাদি

ধারা ১৬

16. উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন (১) কর্তৃপক্ষ মহাপরিকল্পনার ভিত্তিতে ইহার আওতাভুক্ত কোন এলাকার জন্য নির্ধারিত পদ্ধতিতে উন্নয়ন প্রকল্প প্রস্তুত করিয়া উহা অনুমোদনের জন্য সরকারের নিকট পেশ করিবে। (২) কর্তৃপক্ষ, উপ-ধারা (১) এর অধীন সরকার কর্তৃক অনুমোদিত উন্নয়ন প্রকল্প সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রকাশ করিবে, এবং অতঃপর উহা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবে। (৩) কোন উন্নয়ন বা জনকল্যাণমূলক কাজ বাস্তবায়নকালে কর্তৃপক্ষের আওতাভুক্ত কোন রাস্তায় বা উহার অংশ বিশেষে যানবাহন বা জনসাধারণের চলাচলের উপর কর্তৃপক্ষ সাময়িক বিধি-নিষেধ আরোপ করিতে পারিবে। (৪) কর্তৃপক্ষ উপ-ধারা (৩) এর অধীন সাময়িক বিধি-নিষেধ আরোপের বিষয়টি স্থানীয় জনসাধারণকে অবহিত করিবে যাহাতে প্রযোজ্য ক্ষেত্রে উক্ত অঞ্চলের জনসাধারণ এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থা বা প্রতিষ্ঠান প্রয়োজনীয় আগাম প্রস্তুতি গ্রহণ করিবার সুযোগ পায়।

End of ধারা ১৬.

সূচিপত্র দেখুন: কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬