Skip to content

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬

ধারা ৩২স্থানীয় কর্তৃপক্ষ অথবা পৌরসভা কর্তৃক ইমারত নির্মাণের অনুমতি প্রদান নিষিদ্ধ

বলবৎচতুর্থ অধ্যায় বিধি-নিষেধ, অপসারণ, দণ্ড, ইত্যাদি

চতুর্থ অধ্যায় বিধি-নিষেধ, অপসারণ, দণ্ড, ইত্যাদি

ধারা ৩২

32. স্থানীয় কর্তৃপক্ষ অথবা পৌরসভা কর্তৃক ইমারত নির্মাণের অনুমতি প্রদান নিষিদ্ধ (১) অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইন কার্যকর হইবার পর, কর্তৃপক্ষের আওতাধীন এলাকার মধ্যে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ব্যতীত কোন স্থানীয় কর্তৃপক্ষ বা পৌরসভা এই আইনের আওতাধীন বিষয়সমূহ যেমন, কোন ইমারত নির্মাণের নকশা অনুমোদন, জলাধার খনন বা পুনঃখননের অনুমতি বা অনুরূপ কোন বিষয়ে অনুমোদন বা অনুমতি প্রদান করিবে না। (২) ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কোন ইমারত নির্মাণ বা জলাধার খননের অনুমতি প্রদান করিলে তাহাকে উক্ত ইমারত বা জলাধারের নকশাসহ তাহার স্বাক্ষরে উক্ত অনুমতি পত্রের একটি কপি ইমারত বা জলাধার যে এলাকায় অবস্থিত উক্ত এলাকার মেয়র বা স্থানীয় কর্তৃপক্ষের প্রধান নির্বাহীর নিকট প্রেরণ করিতে হইবে। (৩) এই আইন কার্যকর হইবার পর, কর্তৃপক্ষ ব্যতীত অন্য কোন স্থানীয় কর্তৃপক্ষ বা সংস্থা কর্তৃক উপ-ধারা (১) এর ব্যত্যয় ঘটাইয়া কোন নির্মাণ কাজ বা খননের অনুমতি প্রদান করা হইলে উহা বে-আইনি ও ক্ষমতা বহির্ভূত হিসাবে গণ্য হইবে অথবা অনুরূপ অনুমতির মাধ্যমে কৃত কার্যক্রম অকার্যকর ও অননুমোদিত বলিয়া গণ্য হইবে। ব্যাখ্যাঃ এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে ‘‘পৌরসভা’’ অর্থে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন) এর ধারা ২(৪৩) অনুসারে গঠিত কক্সবাজার পৌরসভাসহ কর্তৃপক্ষের আওতাধীন এলাকার অন্যান্য পৌরসভা অন্তর্ভুক্ত হইবে।

End of ধারা ৩২.

সূচিপত্র দেখুন: কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬