Skip to content

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬

ধারা ৪১বার্ষিক বাজেট

বলবৎষষ্ঠ অধ্যায় কর্তৃপক্ষের তহবিল, হিসাবরক্ষণ, ইত্যাদি

ষষ্ঠ অধ্যায় কর্তৃপক্ষের তহবিল, হিসাবরক্ষণ, ইত্যাদি

ধারা ৪১

41. বার্ষিক বাজেট (১) কর্তৃপক্ষ কোন অর্থ বৎসর শুরুর ১২০ (একশত বিশ) দিন পূর্বে অথবা সরকার কর্তৃক নির্দিষ্টকৃত সময়ের মধ্যে সম্ভাব্য আয়-ব্যয়সহ পরবর্তী অর্থ বৎসরের বার্ষিক বাজেট বিবরণী সরকারের নিকট পেশ করিবে এবং উহাতে উক্ত বৎসরে সরকারের নিকট হইতে কর্তৃপক্ষের কি পরিমাণ অর্থের প্রয়োজন হইবে উহারও উল্লেখ থাকিবে। (২) কর্তৃপক্ষ উপ-ধারা (১) এ উল্লিখিত বার্ষিক বাজেট বিবরণীর যথার্থতা সম্পর্কে উত্থাপিত যে কোন প্রশ্ন উহার প্রশাসনিক মন্ত্রণালয়কে অবহিত রাখিয়া অর্থ বিভাগের সহিত আলোচনাক্রমে নিষ্পত্তি করিবে।

End of ধারা ৪১.

সূচিপত্র দেখুন: কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬