কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬
ধারা ৪৬মোবাইল কোর্টের এখতিয়ার
বলবৎ
সপ্তম অধ্যায় জরিমানা, অপরাধের আমলযোগ্যতা, বিচার, ইত্যাদি
ধারা ৪৬
46. মোবাইল কোর্টের এখতিয়ার এই আইনের অন্য কোন বিধানে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, ধারা ২৪, ২৫, ২৬, ২৮, ৩০ এবং ৩১ এর অধীন অপরাধসমূহ মোবাইল কোর্ট আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৯ নং আইন) এর তফসিলভুক্ত করিয়া বিচার করা যাইবে।