Skip to content

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে - (১) ‘‘এন্টারপ্রাইজ’’ অর্থ পেট্রোলিয়াম পণ্যের আমদানি, রপ্তানি, ক্রয়, মজুদ, বিক্রয় বা বিতরণসহ উহার প্রক্রিয়াকরণ, পরিশোধন, ব্লেন্ডিং বা বিপণন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যে কোনো ফার্ম বা কোম্পানি; (২) ‘‘কর্পোরেশন’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন; (৩) ‘‘চেয়ারম্যান’’ অর্থ কর্পোরেশনের চেয়ারম্যান; (৪) ‘‘তফসিল’’ অর্থ এই আইনের তফসিল; (৫) ‘‘পরিচালনা পর্ষদ’’ অর্থ কর্পোরেশনের পরিচালনা পর্ষদ; (৬) ‘‘পরিচালক’’ অর্থ কর্পোরেশনের পরিচালক; (৭) ‘‘পেট্রোলিয়াম’’ অর্থ প্রক্রিয়াজাত বা অপ্রক্রিয়াজাত তরল বা কঠিন অবস্থার হাইড্রোকার্বন এবং উহার উপজাত ও লুব্রিকেন্টস, কিন্তু প্রাকৃতিক গ্যাস উহার অন্তর্ভুক্ত হইবে না; (৮) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৯) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬