Skip to content

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬

ধারা ২৯কতিপয় কার্যাবলী ও অধিকার স্থানান্তর, ইত্যাদি

বলবৎ

ধারা ২৯

29. কতিপয় কার্যাবলী ও অধিকার স্থানান্তর, ইত্যাদি ধারা ৩ এর অধীন কর্পোরেশন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে - (ক) ধারা ৩২ এর অধীন রহিত Ordinance প্রবর্তনের অব্যবহিত পূর্বে বিদ্যমান উৎপাদন বন্টন চুক্তি (Production Sharing Agreement) বা চুক্তি (contract) দ্বারা বিশেষভাবে নির্ধারিত না হইলে ধারা ১১ এর অধীন কর্পোরেশন কর্তৃক সম্পাদিতব্য কার্যাবলি বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন, অতঃপর পেট্রোবাংলা বলিয়া উল্লিখিত, কর্তৃক সম্পাদিত হইবে না; (খ) কর্পোরেশন প্রতিষ্ঠার পূর্বে সরকার বা পেট্রোবাংলা কর্তৃক, ধারা ১১ তে উল্লিখিত কোন উদ্দেশ্যে চুক্তি বা অন্য কোনভাবে, অর্জিত বা উহার উপর প্রযুক্ত সকল অধিকার, দায় ও দায়িত্ব, দফা (ক) সাপেক্ষে, কর্পোরেশন কর্তৃক অর্জিত বা উহার উপর প্রযুক্ত হইয়াছে মর্মে গণ্য হইবে এবং যথাক্রমে উহা কর্পোরেশনের অধিকার, দায় ও দায়িত্ব হইবে; (গ) সরকারের উপর অর্পিত এবং তফসিলে বর্ণিত সকল সম্পদ ও শেয়ার, অঙ্গীকার ও দায় কর্পোরেশনের নিকট স্থানান্তরিত ও ন্যস্ত হইবে।

End of ধারা ২৯.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬