বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬
প্রস্তাবনাপ্রস্তাবনা
বলবৎ
প্রস্তাবনা
প্রস্তাবনা যেহেতু Bangladesh Petroleum Corporation Ordinance, 1976 (Ordinance No. LXXXVIII of 1976) এর বিষয়বস্তু বিবেচনাপূর্বক উহা রহিতক্রমে পুনঃপ্রণয়ন করা আবশ্যক; এবং যেহেতু বাংলাদেশে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানী তৈল আমদানি, পরিশোধন ও প্রক্রিয়াকরণ, লুব্রিকেন্টস ব্লেন্ডিকরণ, জ্বালানী তৈল জাতীয় পদার্থের উপজাত এবং লুব্রিকেন্টস (প্রাকৃতিক গ্যাস ব্যতীত) পেট্রোলিয়াম দ্রব্যাদি আমদানি, রপ্তানি ও বাজারজাতকরণ এবং সংশ্লিষ্ট কার্যাদি সম্পাদন করিবার জন্য ইতোপূর্বে গঠিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রতিষ্ঠানটির কর্মের ধারাবাহিকতা রক্ষার্থে আইন পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল : -