Skip to content

বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬

ধারা ১০৪রায় বা দণ্ডাদেশ পুনর্নিরীক্ষণ (Revision)

বলবৎদশম অধ্যায় রায় অনুমোদন, পুনর্বিবেচনা, ইত্যাদি

দশম অধ্যায় রায় অনুমোদন, পুনর্বিবেচনা, ইত্যাদি

ধারা ১০৪

104. রায় বা দণ্ডাদেশ পুনর্নিরীক্ষণ (Revision) (১) কোস্ট গার্ড আদালতের রায় ও দণ্ডাদেশ অনুমোদনকারী কর্তৃপক্ষের নির্দেশে একবারই সংশোধনার্থে পুনর্নিরীক্ষণ করা যাইবে এবং উক্তরূপ পুনর্নিরীক্ষণের সময় অনুমোদনকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত হইলে, আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করিতে পারিবে। (২) পুনর্নিরীক্ষণ আদালত, অপরিহার্য কারণে কোন কর্মকর্তার অনুপস্থিতি ব্যতীত, মূল সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার সমন্বয় গঠিত হইবে। (৩) উপ-ধারা (২) এ বর্ণিত অপরিহার্য কারণে অনুপস্থিতির ক্ষেত্রে কারণটি কার্যধারায় যথাযথভাবে লিপিবদ্ধ করিয়া আদালত পুনর্নিরীক্ষণের কার্যক্রম শুরু করিবে : তবে শর্ত থাকে যে, স্পেশাল কোস্ট গার্ড আদালতের ক্ষেত্রে কর্মকর্তার সংখ্যা ৩ (তিন) জন অথবা ৫ (পাঁচ) জন এবং স্পেশাল সামারি কোস্ট গার্ড আদালতের ক্ষেত্রে ৩ (তিন) জন হইবে।

End of ধারা ১০৪.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬