Skip to content

বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬

ধারা ১১০কোস্ট গার্ড আপিল ট্রাইব্যুনাল

বলবৎএকাদশ অধ্যায় আপিল

একাদশ অধ্যায় আপিল

ধারা ১১০

110. কোস্ট গার্ড আপিল ট্রাইব্যুনাল (১) কোস্ট গার্ড আদালতের নিম্নবর্ণিত দণ্ডাদেশের বিরুদ্ধে কোস্ট গার্ড আপিল ট্রাইব্যুনালে আপিল করা যাইবে, যথা:- (ক) চাকরি হইতে বরখাস্ত; (খ) অসামরিক কারাগারে ভোগযোগ্য যে কোন মেয়াদের সশ্রম কারাদণ্ড; (গ) যাবজ্জীবন কারাদণ্ড; এবং (ঘ) মৃত্যুদণ্ড। (২) দণ্ডাদেশ জারির তারিখ হইতে ৬০ (ষাট) কার্যদিবসের মধ্যে এই ধারার অধীন বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আপিল দায়ের করিতে হইবে।

End of ধারা ১১০.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬