Skip to content

বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬

ধারা ১২৯দণ্ডাদেশ স্থগিতকরণের পর নূতন দণ্ড আরোপের পদ্ধতি

বলবৎদ্বাদশ অধ্যায় দণ্ডাদেশ কার্যকরকরণ, ক্ষমা, ইত্যাদি

দ্বাদশ অধ্যায় দণ্ডাদেশ কার্যকরকরণ, ক্ষমা, ইত্যাদি

ধারা ১২৯

129. দণ্ডাদেশ স্থগিতকরণের পর নূতন দণ্ড আরোপের পদ্ধতি কোন অপরাধীর দণ্ডাদেশ স্থগিত থাকা অবস্থায় অন্য কোন অপরাধে দণ্ডপ্রাপ্ত হইলে যদি তাহার পরবর্তী দণ্ড- (ক) স্থগিত রাখা হয়, তাহা হইলে স্থগিত উভয় দণ্ড একই সঙ্গে গণনা করা হইবে; (খ) ৩ (তিন) মাস বা ৩ (তিন) মাসের অধিক হয় এবং এই আইনের বিধান অনুসারে স্থগিত রাখা না হয়, তাহা হইলে অপরাধীকে তাহার পূর্ব দণ্ডের অনতিবাহিত অংশের জন্য কারাগারে বা বাহিনীর হেফাজতে প্রেরণ করা যাইবে এবং সেই ক্ষেত্রে উভয় দণ্ড একই সঙ্গে চলিতে থাকিবে; এবং (গ) ৩ (তিন) মাস বা ৩ (তিন) মাসের কম সময়ের জন্য হয় এবং এই আইনের বিধান অনুসারে স্থগিত রাখা না হয়, তাহা হইলে অপরাধীকে কেবল বর্তমান দণ্ড ভোগ করিবার জন্যই কারাগারে বা বাহিনীর হেফাজতে প্রেরণ করা হইবে এবং পূর্বতন দণ্ড, এই আইনের অধীন প্রদেয় যে কোন আদেশ সাপেক্ষে স্থগিত আদেশ চলমান থাকিবে।

End of ধারা ১২৯.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬