Skip to content

বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬

ধারা ২২বাহিনীর সদস্যগণের চাকরি হইতে বরখাস্ত বা অপসারণ বা অব্যাহতি

বলবৎচতুর্থ অধ্যায় চাকরির শর্তাবলী, অব্যাহতি, ইত্যাদি

চতুর্থ অধ্যায় চাকরির শর্তাবলী, অব্যাহতি, ইত্যাদি

ধারা ২২

22. বাহিনীর সদস্যগণের চাকরি হইতে বরখাস্ত বা অপসারণ বা অব্যাহতি (১) এই আইনের অন্য কোন বিধানে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, এই আইনের অধীন প্রণীত বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত যে কোন কর্মকর্তা বা জুনিয়র কর্মকর্তা বা পদবিধারী কোস্ট গার্ড সদস্যকে চাকরি হইতে বরখাস্ত, অপসারণ, অব্যাহতি বা অবসর প্রদান করিতে পারিবে। (২) মহাপরিচালক প্রেষণ ব্যতীত জুনিয়র কর্মকর্তা বা তদনিম্ন পদবির যে কোন পদবিধারী কোস্ট গার্ড সদস্যকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে চাকরি হইতে বরখাস্ত, অপসারণ, অব্যাহতি বা অবসর প্রদান করিতে পারিবেন। (৩) অতিরিক্ত মহাপরিচালক এবং উপ-মহাপরিচালক পদমর্যাদার কর্মকর্তা যিনি কমান্ড নিযুক্তিতে রহিয়াছেন তিনি কর্মকর্তা ও জুনিয়র কর্মকর্তা ব্যতীত যে কোন পদবিধারী ও তদনিম্ন পদবির কোস্ট গার্ড সদস্যকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে চাকরি হইতে বরখাস্ত, অপসারণ, অব্যাহতি বা অবসর প্রদান করিতে পারিবেন। (৪) কর্তৃপক্ষ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে যে কোন কর্মকর্তা, জুনিয়ার কর্মকর্তা ও তদনিম্ন পদবির কোস্ট গার্ড সদস্য কর্তৃক স্বেচ্ছায় দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে অব্যাহতি বা অবসর প্রদান করিতে পারিবে।

End of ধারা ২২.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬