বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬
ধারা ৩৮স্বেচ্ছা অসুস্থতা, নির্দয় বা অশালীন আচরণ, ইত্যাদি
বলবৎ
পঞ্চম অধ্যায় অপরাধ
ধারা ৩৮
38. স্বেচ্ছা অসুস্থতা, নির্দয় বা অশালীন আচরণ, ইত্যাদি অধিভুক্ত কোন ব্যক্তি যদি - (ক) কর্তব্য এড়াইবার উদ্দেশ্যে অসুস্থতার ভান করেন বা ছলনা করেন বা নিজের মধ্যে রোগ বা অসুস্থতা সৃষ্টি করেন বা ইচ্ছাকৃতভাবে সুস্থ হইতে বিলম্ব করেন বা নিজের মধ্যে রোগ বা অসুস্থতার বৃদ্ধি সাধন করেন, অথবা (খ) নিজেকে বা অধিভুক্ত কোন ব্যক্তিকে চাকরির অযোগ্য করিবার লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে নিজেকে বা উক্ত ব্যক্তিকে আঘাত করেন, অথবা (গ) কোন নির্দয় বা অশালীন বা অশ্লীল বা অস্বাভাবিক প্রকৃতির ক্ষতিকর আচরণ করেন, তাহা হইলে তিনি কোস্ট গার্ড আদালত কর্তৃক অনধিক ১০ (দশ) বৎসরের সশ্রম কারাদণ্ডে অথবা এই আইনের অধীন যে কোন লঘু দণ্ডে দণ্ডিত হইবেন।