Skip to content

বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬

ধারা ৪বাহিনী ও উহার গঠন

বলবৎদ্বিতীয় অধ্যায় বাহিনীর গঠন, পরিচালনা, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় বাহিনীর গঠন, পরিচালনা, ইত্যাদি

ধারা ৪

4. বাহিনী ও উহার গঠন (১) এই আইনের বিধান অনুযায়ী বাংলাদেশ কোস্ট গার্ড নামে একটি আধা-সামরিক (para-military) বাহিনী থাকিবে। (২) বাংলাদেশ কোস্ট গার্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫২ অনুসারে শৃঙ্খলা বাহিনী যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে একটি শৃঙ্খলা বহিনী হইবে। (৩) এই আইনের বিধান সাপেক্ষে, বাহিনীর বিভিন্ন পদের শ্রেণিবিন্যাস এবং উক্ত পদসমূহের সংখ্যা, সময় সময়, সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত পদসমূহে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিয়োগ প্রদান করিতে হইবে।

End of ধারা ৪.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬