বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬
ধারা ৪২সরকারি সম্পত্তি বিনষ্টকরণ, হারানো, ইত্যাদি
বলবৎ
পঞ্চম অধ্যায় অপরাধ
ধারা ৪২
42. সরকারি সম্পত্তি বিনষ্টকরণ, হারানো, ইত্যাদি অধিভুক্ত কোন ব্যক্তি যদি তাহার নিজের ব্যবহারের জন্য ইস্যুকৃত বা জিম্মায় প্রদত্ত বাহিনীর কার্যে ব্যবহারের জন্য প্রদত্ত অস্ত্র, গোলাবারুদ, সাজ-সরঞ্জাম, যন্ত্রপাতি, পোশাক-পরিচ্ছদ অথবা অন্য কোন সামগ্রী যাহা সরকারি বা বাহিনীর সম্পত্তি, ইচ্ছাকৃতভাবে বিনষ্ট করেন বা হারাইয়া ফেলেন, তাহা হইলে তিনি কোস্ট গার্ড আদালত কর্তৃক, অনধিক ৫ (পাঁচ) বৎসরের সশ্রম কারাদণ্ডে, এবং অবহেলাজনিত কারণে অপরাধটি সংঘটিত হইলে, অনধিক ২ (দুই) বৎসরের সশ্রম কারাদণ্ডে, অথবা এই আইনের অধীন যে কোন লঘু দণ্ডে দণ্ডিত হইবেন।