বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬
ধারা ৪৭অবৈধভাবে বেতন স্থগিতকরণ
বলবৎ
পঞ্চম অধ্যায় অপরাধ
ধারা ৪৭
47. অবৈধভাবে বেতন স্থগিতকরণ অধিভুক্ত কোন ব্যক্তি যদি বাহিনীর সদস্যগণের বেতন-ভাতা গ্রহণ করিয়া উক্ত বেতন-ভাতা অবৈধভাবে আটক করেন বা নিজ হেফাজতে রাখেন অথবা উহা যথাসময়ে প্রদান না করেন, তাহা হইলে তিনি কোস্ট গার্ড আদালত কর্তৃক অনধিক ২ (দুই) বৎসরের সশ্রম কারাদণ্ডে অথবা এই আইনের অধীন যে কোন লঘু দণ্ডে দণ্ডিত হইবেন।