বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬
ধারা ৫০শৃঙ্খলা পরিপন্থি কার্য বা বিচ্যুতি
বলবৎ
পঞ্চম অধ্যায় অপরাধ
ধারা ৫০
50. শৃঙ্খলা পরিপন্থি কার্য বা বিচ্যুতি অধিভুক্ত কোন ব্যক্তি যদি এমন কোন কার্য বা বিচ্যুতি সংঘটনের অভিযোগে দোষী সাব্যস্ত হন যাহা এই আইনে উল্লিখিত কোন অপরাধের আওতায় পড়ে না কিন্তু উক্ত কার্য বা বিচ্যুতি স্পষ্টভাবে সু-আচরণ ও বাহিনীর শৃঙ্খলার পরিপন্থি হয়, তাহা হইলে তিনি কোস্ট গার্ড আদালত কর্তৃক অনধিক ৩ (তিন) বৎসরের সশ্রম কারাদণ্ডে অথবা এই আইনের অধীন যে কোন লঘু দণ্ডে দণ্ডিত হইবেন।