Skip to content

বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬

ধারা ৫৬কোস্ট গার্ড আদালত কর্তৃক প্রদেয় দণ্ড

বলবৎষষ্ঠ অধ্যায় দণ্ড, ইত্যাদি

ষষ্ঠ অধ্যায় দণ্ড, ইত্যাদি

ধারা ৫৬

56. কোস্ট গার্ড আদালত কর্তৃক প্রদেয় দণ্ড ।- (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে অধিভুক্ত কোন ব্যক্তি কর্তৃক সংঘটিত অপরাধ কোস্ট গার্ড আদালত কর্তৃক বিচারের ক্ষেত্রে নিম্নবর্ণিত এক বা ক্ষেত্রমত, একাধিক দণ্ড প্রদান করা যাইবে, যথা : (ক) মৃত্যুদণ্ড; (খ) যাবজ্জীবন কারাদণ্ড; (গ) অসামরিক কারাগারে ভোগযোগ্য ৩ (তিন) মাসের ঊর্ধ্বে এবং অনধিক ১৪ (চৌদ্দ) বৎসরের যে কোন মেয়াদের সশ্রম কারাদণ্ড; (ঘ) চাকরি হইতে বরখাস্ত; (ঙ) পেনশনের নির্ধারিত অংশ কর্তন ব্যতিরেকে বা কর্তন সাপেক্ষে, বাধ্যতামূলক অবসর; (চ) পদবিধারী এবং তালিকাভুক্ত সদস্যদের ক্ষেত্রে বাহিনীর হাজতে ভোগযোগ্য অনধিক ৯০ (নববই) দিনের সশ্রম কারাদণ্ড; (ছ) জুনিয়র কর্মকর্তা এবং পদবিধারী ও তালিকাভুক্ত কোস্ট গার্ড সদস্যগণকে নিম্নতর পদে পদাবনমন; (জ) কর্মকর্তাগণের পদোন্নতির জন্য যে কোন মেয়াদে চাকরি বাজেয়াপ্তকরণ এবং জুনিয়র কর্মকর্তা ও পদবিধারী কোস্ট গার্ড সদস্যগণের ক্ষেত্রে যাহাদের পদোন্নতির চাকরির জ্যেষ্ঠতার উপর নির্ভরশীল তাহাদের পদোন্নতির নিমিত্ত গণ্য যে কোন মেয়াদে জ্যেষ্ঠতাহরণ; (ঝ) বর্ধিত বেতনের ক্ষেত্রে চাকরি বাজেয়াপ্তকরণ; (ঞ) কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা এবং পদবিধারী কোস্ট গার্ড সদস্যগণের ক্ষেত্রে ভর্ৎসনা ও কঠোর ভর্ৎসনা; (ট) জরিমানা; (ঠ) কোন ব্যক্তিকে চাকরি হইতে বরখাস্তজনিত দণ্ড প্রদানের ক্ষেত্রে বরখাস্তের সময় তাহার প্রাপ্য সমস্ত বকেয়া বেতন ও ভাতাদি এবং অন্যান্য সরকারি পাওনা বাজেয়াপ্তকরণ; এবং (ড) বেতন ও ভাতা স্থগিতকরণ, যতক্ষণ না, তাহার কৃত অপরাধের কারণে প্রমাণিত কোন ক্ষতি বা অনিষ্টের ক্ষতিপূরণ হয়। (২) উপ-ধারা (১) এর (ঙ) দফায় উল্লিখিত দণ্ড, কেবল দণ্ড অনুমোদনকারী কর্তৃপক্ষ কর্তৃক অথবা কোস্ট গার্ড আদালত কতৃক পুনর্নিরীক্ষণ (Revision) এর সময় সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োগ করা যাইবে।

End of ধারা ৫৬.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬