Skip to content

বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬

ধারা ৬০কর্মকর্তা ও জুনিয়র কর্মকর্তাদের লঘু দণ্ড

বলবৎষষ্ঠ অধ্যায় দণ্ড, ইত্যাদি

ষষ্ঠ অধ্যায় দণ্ড, ইত্যাদি

ধারা ৬০

60. কর্মকর্তা ও জুনিয়র কর্মকর্তাদের লঘু দণ্ড মহাপরিচালক অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা, যিনি উপ-মহাপরিচালক পদবির নিম্নে নহেন, কর্মকর্তা ও জুনিয়র কর্মকর্তাকে (প্রেষণ ব্যতীত) এই আইনের অধীন সংঘটিত অপরাধের জন্য নিম্নবর্ণিত এক বা একাধিক লঘু দণ্ড প্রদান করিতে পারিবেন, যথা : (ক) কর্মকর্তাগণের পদোন্নতির ক্ষেত্রে অনধিক ১২(বার) মাসের জন্য চাকরি বাজেয়াপ্তকরণ এবং জুনিয়র কর্মকর্তাগণের ক্ষেত্রে অনধিক ১২(বার) মাসের চাকরির জ্যেষ্ঠতাহরণ: তবে শর্ত থাকে যে, এইরূপ দণ্ডের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির কোস্ট গার্ড আদালতের মাধ্যমে বিচার বা প্রতিকার প্রার্থনার অধিকার থাকিবে; অথবা (খ) ভর্ৎসনা অথবা কঠোর ভর্ৎসনা; অথবা (গ) অপরাধ সংঘটনের ফলে কোন সম্পত্তি ধ্বংস, ক্ষতি, লোকসান বা ব্যয়ের কারণ হইলে উহার উপযুক্ত ক্ষতিপূরণ না হওয়া পর্যন্ত বেতন স্থগিত অথবা প্রয়োজনীয় অর্থ বেতন হইতে কর্তন।

End of ধারা ৬০.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬