Skip to content

বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬

ধারা ৬৮কোস্ট গার্ড প্রভোস্ট

বলবৎসপ্তম অধ্যায় গ্রেপ্তার ও বিচার-পূর্ব কার্যপদ্ধতি

সপ্তম অধ্যায় গ্রেপ্তার ও বিচার-পূর্ব কার্যপদ্ধতি

ধারা ৬৮

68. কোস্ট গার্ড প্রভোস্ট (১) মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা এই আইনের বিধানাবলী সাপেক্ষে, উপ-ধারা (২) ও (৩) এ উল্লিখিত দায়িত্ব পালনের জন্য, প্রয়োজনীয় সংখ্যক কোস্ট গার্ড প্রভোস্ট পদায়ন করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন নিয়োগপ্রাপ্ত কোস্ট গার্ড প্রভোস্টের কর্তব্য হইবে নিম্নরূপ, যথা : - (ক) বাহিনীতে সু-আচরণ ও শৃঙ্খলা রক্ষা করা; (খ) সু-আচরণ ও শৃঙ্খলার ব্যত্যয় প্রতিরোধ করা; এবং (গ) এই আইন ও তদধীন প্রণীত বিধি বা প্রবিধানে বর্ণিত তৎসংশ্লিষ্ট দায়িত্ব পালন। (৩) কোন অধিভুক্ত ব্যক্তি যখন কোন অপরাধ সংঘটন করেন বা অপরাধ সংঘটনের অভিযোগে অভিযুক্ত হন, তখন কোস্ট গার্ড প্রভোস্ট তাহাকে যে কোন সময় গ্রেপ্তার করিতে পারিবেন এবং কোস্ট গার্ড আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশ অথবা কোন কোস্ট গার্ড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশ কার্যকর করিবার ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।

End of ধারা ৬৮.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬