Skip to content

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬

ধারা ৩২হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি

বলবৎ

ধারা ৩২

32. হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি (১) বিশ্ববিদ্যালয়ের সহিত সংযুক্ত হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠিত হইবে, যথা: (ক) ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য হইতে ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত ৩(তিন) জন শিক্ষক; (গ) যুগ্ম-সচিব (হাসপাতাল), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; (ঘ) রেজিস্ট্রার; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নহেন এমন ২(দুই) জন সিন্ডিকেট সদস্য; (চ) পরিচালক (হাসপাতাল), স্বাস্থ্য অধিদপ্তর; (ছ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); (জ) নার্সিং সুপারিনটেনডেন্ট অব হাসপাতাল; (ঝ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; (ঞ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল), যিনি ইহার সচিবও হইবে। (২) হাসাপাতাল ব্যবস্থাপনা কমিটির যে কোন মনোনীত সদস্য মনোনয়নের তারিখ হইতে ২(দুই) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত সদস্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি সদস্য পদে বহাল থাকিবেন। (৩) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব হইবে নিম্নরূপ, যা: (ক) হাসপাতাল পরিচালনা; (খ) হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীর দায়িত্ব বণ্টন, নিয়ম-শৃঙ্খলা নিশ্চিতকরণ ও তত্ত্বাবধান; (গ) হাসপাতালের রোগীদের সেবার নিশ্চয়তা বিধান; (ঘ) ঔষধপত্র, এম,এস,আর সরবরাহ ও বিতরণ নিশ্চিতকরণ; (ঙ) রোগীর পথ্য ও খাদ্য সরবরাহকরণ; (চ) হাসপাতালের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও পরিবীক্ষণ; (ছ) হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ; (জ) পানি, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ।

End of ধারা ৩২.

সূচিপত্র দেখুন: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬