Skip to content

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬

ধারা ৫২সংবিধি

বলবৎ

ধারা ৫২

52. সংবিধি এই আইনের বিধান সাপেক্ষে, সিন্ডিকেট, চ্যান্সেলরের অনুমোদনক্রমে, সংবিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধান করিতে পারিবে, যথা : - (ক) সম্মানসূচক ডিগ্রি বা অন্য কোন সম্মাননা প্রদান; (খ) ফেলোশীপ, স্কলারশিপ, পুরস্কার ও পদক প্রবর্তন; (গ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর নিয়োগ, পদোন্নতি, ছাঁটাই, পদবি, ক্ষমতা, কর্তব্য ও কর্মের শর্তাবলি ও পদ্ধতি নির্ধারণ; (ঘ) বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের গঠন এবং উহাদের ক্ষমতা ও কার্যাবলি নির্ধারণ; (ঙ) শিক্ষার্থীনিবাস প্রতিষ্ঠা ও উহার রক্ষণাবেক্ষণ; (চ) কোন বিদ্বান ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে স্বীকৃতির পদ্ধতি; (ছ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীর কল্যাণার্থে, সরকারি নিয়ম অনুযায়ী, অবসর ভাতা, যৌথ বীমা, কল্যাণ তহবিল ও ভবিষ্য তহবিল গঠন করা; (জ) জ্ঞানবিজ্ঞানের ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমান ব্যক্তিদের সম্মানে অধ্যাপক প্রবর্তন (চেয়ার) পদ; (ঝ) ডিপ্লোমা ডিগ্রি বা সার্টিফিকেট প্রদান; (ঞ) শিক্ষাদানকারী কর্তৃপক্ষ নির্ধারণ; (ট) শিক্ষক ও গবেষকদের পদ সৃষ্টি, বিলোপ বা সাময়িকভাবে স্থগিতকরণ সংক্রান্ত বিধান নির্ধারণ; (ঠ) নূতন অনুষদ, বিভাগ বা ইনস্টিটিউট প্রতিষ্ঠা, সাময়িকভাবে স্থগিতকরণ, বিলোপ এবং শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির বিধান নির্ধারণ; (ড) একাডেমিক কাউন্সিলের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ; (ঢ) পিএইচডি ডিগ্রির জন্য গবেষণার বিষয় নির্ধারণ; (ণ) অনুষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি নির্ধারণ; (ত) নির্বাচন কমিটি গঠন এবং উহার কার্যাবলি নির্ধারণ; (থ) নার্সিং এ স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য পাঠক্রমে ভর্তি এবং পরীক্ষা সংক্রান্ত বিধান প্রণয়ন; (দ) বিভিন্ন কমিটি গঠন সংক্রান্ত বিধান প্রণয়ন; (ধ) এই আইনের অধীন সংবিধি দ্বারা নির্ধারিত হইবে বা হইতে পারে এইরূপ অন্য যে কোন বিষয়।

End of ধারা ৫২.

সূচিপত্র দেখুন: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬